নিজেদের আঙ্গিকে বড় ধরণের পরিবর্তন আনছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। ক্যালিফোর্নিয়ায় এফ-৮ ডেভেলপার কনফারেন্সে ফেসবুক অ্যাপের নতুন এই ডিজাইন প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ।
দুই দিন ব্যাাপী এ সম্মেলন শুরু হয়েছে ৩০ এপ্রিল, মঙ্গলবার। রিডিজাইন করা ফেসবুক অ্যাপের নাম দেয়া হয়েছে ‘এফবি-৫’।
নতুন ডিজাইনে ফেইসবুকের একদম উপরে থাকা নীল ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে। গোলাকার ফেইসবুকের লোগোটি রাখা হয়েছে বাম পাশে। ফলে ফাঁকা জায়গার পরিমাণ বেড়েছে। আর গ্রুপ ফিচারটি দেওয়া হয়েছে নিউজ ফিডের একদম উপরে। যার ফলে বিভিন্ন ফেসবুক গ্র্রুপ খুব সহজেই খুঁজে পাওয়া যাবে।
জাকারবার্গের মতে, গ্রাহক অনেক সময়নিজের পোস্ট পাবলিক করতে সংকোচ বোধ করেন। এজন্য তাদের অনেকেই খুঁজে নেন প্রাইভেট গ্রুপগুলো। এসব গ্রুপে নিজেদের মনের কথা জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই গ্রূপলোর প্রাধান্য এখন বেড়েছে। ফেসবুকের এই রেনোভেশনে চাইলে গ্রূপে দেয়া পোস্ট নিজের প্রোফাইলেও শেয়ার করা যাবে বলেও জানান তিনি।
বর্তমানে মিম ও কমিউনিটি গ্রুপ ভিক্তিক গ্রুপগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তাই গ্রুপগুলোর জন্য আলাদা কিছু ফিচারও আনছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। যেমন স্বাস্থ্য বিষয়ক গ্রুপগুলোতে গ্রুপ অ্যাডমিনকে দিয়ে নিজের পক্ষ থেকে প্রশ্ন করাতে পারবেন ব্যবহারকারীরা। গেইমিং ভিত্তিক গ্রুপগুলোর চ্যাটেও যুক্ত করা হবে বিশেষ কিছু ফিচার।
বিগত ৫ বছরের মধ্যে ফেসবুকের ইন্টারফেসে এটাই সবচেয়ে বড় পরিবর্তন।