ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র ছোট ভাই দর্পণ দ্বীপের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে মোহাম্মদপুরের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে দর্পণ দ্বীপ আত্মহত্যা করেছেন বলেই ধারণা করছে পুলিশ। এ বিষয়ে সত্যতা স্বীকার করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ।
শেখেরটেকের একটি বাসায় স্ত্রী ও বাচ্চাসহ ভাড়া থাকতেন দর্পণ। ভোররাতে তার আত্মহত্যার খবর শোনে সেখানে যায় পুলিশের একটি টিম। সরেজমিনে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখা যায় দর্পণকে।
স্বেচ্ছা মৃত্যুর পথ কেনো দর্পণ বেছে নিয়েছেন এ বিষয়ে কিছু জানা যায়নি।